গোপনীয়তা নীতি
অর্ডার পৌঁছে দিতে আমাদের আপনার নাম, মোবাইল নম্বর ও ঠিকানা লাগে। এই পেজে লেখা আছে আমরা কোন তথ্য নিই, কী কাজে লাগাই এবং কার সাথে শেয়ার করি।
সর্বশেষ হালনাগাদ: ১২ নভেম্বর, ২০২৬
১. আমরা কোন তথ্য সংগ্রহ করি
- নাম
- মোবাইল নম্বর
- ডেলিভারি ঠিকানা (জেলা, উপজেলা ও সম্পূর্ণ ঠিকানা)
- অগ্রিম পেমেন্ট করলে পাঠানো নম্বর ও ট্রানজেকশন আইডি
- ইমেইল (যদি আপনি দেন)
এছাড়া ওয়েবসাইট উন্নত করতে ব্রাউজার, ডিভাইস ও ভিজিট সংক্রান্ত সাধারণ পরিসংখ্যান সংগ্রহ হতে পারে।
২. তথ্য কেন ব্যবহার করি
- অর্ডার কনফার্ম ও ডেলিভারি নিশ্চিত করতে
- অর্ডার সংক্রান্ত আপডেট জানাতে ও গ্রাহক সাপোর্ট দিতে
- ভুয়া অর্ডার ও প্রতারণা প্রতিরোধে
৩. তথ্য শেয়ারিং
আমরা আপনার ব্যক্তিগত তথ্য কোনো তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। শুধু অর্ডার ডেলিভারির জন্য প্রয়োজনীয় তথ্য (নাম, মোবাইল, ঠিকানা) কুরিয়ার পার্টনার Steadfast Courier-এর সাথে শেয়ার করা হয়।
আমাদের সাইট ও বিজ্ঞাপন কতটা কাজ করছে তা বুঝতে এই সাইটে Google Analytics এবং Meta (Facebook) Pixel ও Conversions API ব্যবহার করা হয়। আপনি কোন পেজ দেখলেন, কার্টে কী যোগ করলেন এবং অর্ডার করলে তার মোট মূল্য, এই তথ্য Google ও Meta-র কাছে যায়। অর্ডার করলে আপনার মোবাইল নম্বরটি শুধু হ্যাশ করা (পড়া যায় না এমন) আকারে Meta-কে পাঠানো হয়, যাতে বিজ্ঞাপনের ফলাফল মেলানো যায়; আপনার নাম বা ঠিকানা পাঠানো হয় না। অ্যাকাউন্ট ও অর্ডার-সংক্রান্ত পেজের তথ্য Meta-কে পাঠানো হয় না।
৪. ব্রাউজারে সংরক্ষিত তথ্য
দ্রুত অর্ডারের জন্য আপনার কার্ট এবং আগের অর্ডারের ডেলিভারি তথ্য শুধু আপনার নিজের ডিভাইসের ব্রাউজারে সংরক্ষিত থাকে। ব্রাউজারের ডেটা মুছে দিলে তা মুছে যাবে।
৫. তথ্যের নিরাপত্তা
আপনার তথ্য সুরক্ষিত (HTTPS) সংযোগে পাঠানো হয় এবং নিরাপদে সংরক্ষণের সর্বোচ্চ চেষ্টা করা হয়। তবে ইন্টারনেটে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।
৬. আপনার অধিকার
আপনি যেকোনো সময় আমাদের কাছে থাকা আপনার তথ্য জানতে, সংশোধন করতে বা মুছে ফেলার অনুরোধ করতে পারেন।
৭. নীতিমালা পরিবর্তন
প্রয়োজনে এই নীতি হালনাগাদ করা হতে পারে। পরিবর্তন এই পেজে প্রকাশ করা হবে।
৮. যোগাযোগ
মোবাইল/WhatsApp: ০১৭৯২৪৪১৪৪৫ · ইমেইল: [email protected]
