মূল কনটেন্টে যান
Kisulagbe

FAQ

সাধারণ প্রশ্ন ও উত্তর

অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন নিয়ে গ্রাহকদের সবচেয়ে বেশি জিজ্ঞেস করা প্রশ্নগুলোর উত্তর। আপনার প্রশ্ন না পেলে সরাসরি কল করুন।

অর্ডার

কীভাবে অর্ডার করবো?

পছন্দের পণ্যের পেজে “এখনই অর্ডার করুন” চাপুন। তারপর নাম, মোবাইল নম্বর, জেলা, উপজেলা ও সম্পূর্ণ ঠিকানা দিয়ে “অর্ডার কনফার্ম করুন” চাপলেই অর্ডার হয়ে যাবে। কোনো অ্যাকাউন্ট খোলার দরকার নেই।

ফোনে বা WhatsApp-এ অর্ডার করা যায়?

হ্যাঁ। 01792441445 নম্বরে কল বা WhatsApp করে পণ্যের নাম, আপনার নাম ও ঠিকানা জানালেই আমরা অর্ডার নিয়ে নেবো।

অর্ডার করার পর কী হয়?

অর্ডার পাওয়ার পর আমাদের প্রতিনিধি আপনার দেওয়া নম্বরে কল করে অর্ডার কনফার্ম করবেন। কনফার্ম হলে পণ্য প্যাক করে কুরিয়ারে পাঠানো হয়। তাই অর্ডারের পর ফোনটি রিসিভ করার অনুরোধ রইলো।

অর্ডার বাতিল বা পরিবর্তন করতে চাই, কী করবো?

পণ্য কুরিয়ারে পাঠানোর আগে যত দ্রুত সম্ভব কল বা WhatsApp করুন। কুরিয়ারে পাঠানোর পর বাতিল করলে কুরিয়ার চার্জ বা রিটার্ন খরচ প্রযোজ্য হতে পারে।

পেমেন্ট

কোন কোন পদ্ধতিতে পেমেন্ট করা যায়?

ডিফল্ট পদ্ধতি ক্যাশ অন ডেলিভারি, পণ্য হাতে পেয়ে ডেলিভারিম্যানকে টাকা দেবেন। চাইলে শুধু ডেলিভারি চার্জ অগ্রিম বিকাশ বা নগদে (Send Money (পার্সোনাল), 01792441445) পাঠাতে পারেন, বাকি টাকা পণ্য হাতে পেয়ে।

অগ্রিম ডেলিভারি চার্জ কখন লাগে?

সাধারণত লাগে না। তবে কোনো মোবাইল নম্বরের সাথে আগের অর্ডার বারবার বাতিল বা ফেরত দেওয়ার রেকর্ড থাকলে পরবর্তী অর্ডারে ডেলিভারি চার্জ অগ্রিম চাওয়া হতে পারে।

পণ্য হাতে নিয়ে দেখে টাকা দিতে পারবো?

হ্যাঁ। ডেলিভারিম্যানকে টাকা দেওয়ার আগে পণ্যটি ভালোভাবে দেখে নিন। কোনো সমস্যা দেখলে সাথে সাথে আমাদের কল বা WhatsApp করুন।

ডেলিভারি

ডেলিভারি চার্জ কত?

ঢাকা জেলার ভিতরে ৳৭০ এবং ঢাকার বাইরে ৳১৩০। চেকআউটে জেলা বাছাই করলেই সঠিক চার্জ দেখাবে।

কত দিনে পণ্য পাবো?

অর্ডার কনফার্ম হওয়ার পর সাধারণত ২–৩ কার্যদিবসের মধ্যে। দুর্যোগ, হরতাল, অতিরিক্ত অর্ডারের চাপ বা দূরবর্তী এলাকার কারণে কিছুটা বেশি সময় লাগতে পারে।

কোন কুরিয়ারে ডেলিভারি হয়?

আমরা Steadfast Courier-এর মাধ্যমে সারা বাংলাদেশে ৬৪ জেলায় ডেলিভারি দিই।

অর্ডার কোথায় আছে কীভাবে জানবো?

অর্ডার ট্র্যাক পেজে অর্ডার নম্বর ও মোবাইল নম্বর দিয়ে অর্ডারের বর্তমান অবস্থা দেখতে পারবেন। প্রয়োজনে আমাদের কল করুন।

রিটার্ন ও রিফান্ড

পণ্য ড্যামেজ বা ভুল পেলে কী করবো?

ডেলিভারির সময়ই পণ্য চেক করুন। ড্যামেজ বা ভুল পণ্য হলে সাথে সাথে ছবি/ভিডিওসহ আমাদের WhatsApp-এ জানান। যাচাইয়ের পর পরিবর্তন বা রিফান্ডের ব্যবস্থা করা হবে।

রিফান্ড কীভাবে পাবো?

রিটার্ন অনুমোদিত হলে যে মাধ্যমে পেমেন্ট করেছেন (বিকাশ/নগদ/রকেট ইত্যাদি) সেই মাধ্যমেই রিফান্ড দেওয়া হয়। বিস্তারিত রিটার্ন ও রিফান্ড নীতিতে দেখুন।

পণ্য

পণ্যের মান কেমন?

আমরা বিশ্বস্ত সরবরাহকারীর কাছ থেকে নিজস্ব তদারকিতে পণ্য সংগ্রহ করি। প্রতিটি পণ্যের পেজে ছবি, বিস্তারিত স্পেসিফিকেশন ও গ্রাহকদের রিভিউ দেওয়া আছে।

ওয়ারেন্টি আছে কি?

যে পণ্যে ওয়ারেন্টি বা রিপ্লেসমেন্ট সুবিধা আছে, তা ওই পণ্যের পেজের বিবরণে উল্লেখ করা থাকে। নিশ্চিত হতে অর্ডারের আগে কল করে জেনে নিতে পারেন।

আপনাদের মসলা কি সত্যিই খাঁটি?

আমাদের হলুদ, মরিচ ও ধনিয়া গুঁড়ো উত্তরবঙ্গের বাছাই করা কাঁচামাল থেকে তৈরি, কোনো কৃত্রিম রং বা প্রিজারভেটিভ ছাড়া।

আরও জানতে পড়ুন: ডেলিভারি নীতি · রিটার্ন ও রিফান্ড নীতি